কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভা কক্ষে শপথগ্রহণ করেন জাতীয় পার্টি-জেপি মনোনীত সয়না রঘুনাথপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এলিজা সাঈদ। শপথবাক্য পাঠ করান পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির, এনডিসি মফিজুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে জেপি নেতা আবু সাঈদ মিঞা মনু উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় শূন্য পদ ঘোষণা করা হয়। এরপর গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞার সহধর্মিণী এলিজা সাঈদ ইউপি উপ-নির্বাচনে বিজয়ী হন।
