কৃষি ব্যাংকের খুলনা বিভাগের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন খুলনার সিএসএস আভা সেন্টারে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। তিনি পর্যায়ক্রমে সব কৃষি পরিবারে নতুন কৃষিঋণ বিতরণসহ সার্বিক ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স কালেকশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে এসডিজি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা  পরিচালক মো. আফজাল করিম। —প্রেস বিজ্ঞপ্তি