বরগুনার তালতলী থানা পুলিশের এ এস আই আবুল হাসান (৩৪) রবিবার বিকেল সাড়ে ৪টার সময় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। উপজেলার তালতলী-আমতলী সড়কের কচুপাত্রা গ্রামের নূর মিয়া চেয়ারম্যান বাড়ীর সংলগ্ন সড়কে মটরসাইকেলে দুর্ঘটনায় মারা যান তিনি।
এএসআই আবুল হাসানের বাড়ী ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কয়া গ্রামে। তালতলী থানার এএসআই নং ৫৩ আবুল হাসান বিপি নং-৮৭০৭১১৩৩২৮।
তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার একটি ওয়ারেন্ট তামিলের জন্য কচুপাত্রা বাজারের দিকে যাচ্ছিলেন হাসান। কচুপাত্রা গ্রামের নূর মিয়া চেয়ারম্যান বাড়ির সংলগ্ন পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেল দেখে ভীত হয়ে নিজের মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হাসান। নিয়ন্ত্রণ হারিয়ে হাসান ছিটকে সড়কের উপর পড়ে যান।
এসময় দুর্ঘটনায় পতিত মটরসাইকেলটি তার মাথায় উপর পরে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। আঘাতে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। তালতলীতে যোগদানের পর স্ত্রীকে নিয়ে এখানেই থাকতেন। তার এক ছেলে রয়েছে।
আরও পড়ুন : তালেবানের কবল হতে অপহৃত ছয় সাংবাদিক মুক্ত
তালতলী থানার ওসি তদন্ত আরিফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, এএসআই আবুল হাসান কচুপাত্রা বাজারের দিকে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেল দেখে হাসান নিজের মটর সাইকেলের হাইড্রোলিক ব্রেক ধরলে গাড়ী থেকে সে ছিটকে সড়কে পড়ে যান এবং মটরসাইকেলটিও তার গায়ের উপর পড়ে। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে অতিরিক্ত রক্তক্ষরনে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেআই
