মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা এলাকায় গাছের নিচে চাপা পড়ে মন্টু মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উকিয়ারা দক্ষিণপাড়া মহল্লার আইজুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। মন্টু উকিয়ারা গ্রামেরই বাসিন্দা। তিনি গাছ বেচাকেনা ও গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
এলাকার বাসিন্দা পিয়ার আলী জানান, দুপুরে প্রতিবেশী আইজুদ্দিনের বাড়িতে তার নিজের ক্রয়কৃত গাছ কেটে নিতে আসে মন্টুসহ কয়েকজন। গাছ কাটার শেষ দিকে গাছের বড় একটি খণ্ডের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মন্টু। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
