ঢাকার ধামরাইয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের দুই দিনব্যাপী বার্ষিক সমন্বয় সভা গতকাল রবিবার শেষ হয়েছে। সারাদেশ থেকে সংস্থার সব এমআর, উন্নয়ন কর্মকর্তা এবং কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ সূতিপাড়া এফটিসিতে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন। তারা বিগত বছরে দেশের বিভিন্ন অঞ্চলে পিকেএসএফ, ইফাদ, ওয়ার্ল্ড ব্যাংক, কেজিএফ ও অক্সফাম এর সহযোগিতায় সংস্থার বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কার্যক্রম, সফলতা ও সুবিধা-অসুবিধার বিষয়াবলি তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। প্রধান অতিথি বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যে জাতির ইনস্টিটিউশন যত শক্তিশালী, সে জাতি তত শক্তিশালী’। তিনি ধামরাইয়ে বিষমুক্ত সবজির খামার, নির্মাণাধীন প্রাকৃতিক হিমাগারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংস্থার কার্যক্রমে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও তাগিদ দেন। উপ-নির্বাহী পরিচালক মো. আবু বকর সিদ্দিকসহ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সোহেলিয়া নাজনীন হক; প্রকল্প কর্মকর্তা মো. আশরাফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আবুবকর হাজারীসহ অন্যান্য কর্মকর্তা এ সভায় উপস্থিত ছিলেন।
