ডিসের তার মেরামত করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে আসাদুল ইসলাম (২০) নামে এক ডিস মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে। সে একই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।
চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান জানান, রবিবার রাত ৯টার দিকে চাঁদখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝাপাড়া জামে মসজিদের কাছে একটি বাড়িতে ডিস লাইন মেরামত করছিলেন আসাদুল ইসলাম। তখন বিদ্যুতায়িত হলে এলাকাবাসী আসাদুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
কিশোরগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুজাত শরীফ বলেন, হাসপাতালে আনার আগেই আসাদুল মারা গেছেন।
আরও পড়ুন: প্রভাষক অনুপস্থিত বছরের পর বছর! তবে বেতন তোলেন নিয়মিত
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী কাজী ইবনে সিফাত বলেন, ডিস মিস্ত্রি আসাদুল পল্লী বিদ্যুতের কাউকে না জানিয়ে ডিস মেরামত করতে যাওয়ায় এমনটি হয়েছে।
ইত্তেফাক/নূহু
