ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ রেখে দিল অস্ট্রেলিয়া

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৫

ইংল্যান্ডকে ওল্ড ট্রাফোর্ড টেস্টে ১৮৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অ্যাশেজ নিজেদের কাছে রেখে দিল অস্ট্রেলিয়া। গতকাল টেস্টটির পঞ্চম দিনে পাওয়া এই জয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকল সফরকারীরা। হার এড়াতে  ক্রেইগ ওভারটন ও জ্যাক লিচ নবম জুটিতে চেষ্টা চালালেও তা যথেষ্ট ছিল না। ইংলিশরা শেষ টেস্টটি জিতলেও সিরিজ ড্র হবে।