গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) হত্যার ঘটনায় মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মূল আসামি হলেন- মো. আব্দুল হক রনি।
অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
