ঝিনাইদহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারীসহ আহত ৩৫

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে  দুই দল গ্রামবাসির সংর্ঘষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে  ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তালবাড়িয়া গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান জানান , তালবাড়িয়া গ্রামে শরিফুল ইসলাম ও সমির উদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। রবিবার শরিফুলের সমর্থক বশিরের সাথে সমিরের সমর্থক জালালের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকাল ৭টার দিকে  ঊভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: শত বছর বয়সে দোকান করে সংসার চালান আবুল কাসেম

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম