ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০

ঝিনাইদহে নুরুজ্জামান (৬০) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল করিম বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রবিবার রাত ১২ টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান বাড়িটির ২য় তলায় ও তার ছেলে শামীম হোসেন ৩য় তলায় ঘুমাতে যান। রাতে দুর্বৃত্তরা নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে  ঘরের দরজা খোলা ছিল। ঘরে ঢুকে তার ছেলে শামীম ও মেয়ে  পপি বিবস্ত্র অবস্থায় বাবার লাশ অন্য রুমে পড়ে থাকতে দেখেন।তার গলায় গামছা পেচানো ছিল। পরে স্বজনরা পুলিশের খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরুজ্জামান গত ৭ মাস আগে বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।

ইত্তেফাক/এমআরএম