বুরকিনা ফাসোতে জোড়া হামলা, নিহত ২৯

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫১

বুরকিনা ফাসোতে রবিবার পৃথক দুই সন্ত্রাসী হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। উত্তর বুরকিনা ফাসোর কর্মকর্তারা এ তথ্য জানান। খবর ভয়েস অব আমেরিকার। 

দেশটির সরকারি মুখপাত্র রেমিস ড্যান্ডজিনৌ এক বিবৃতিতে বলেন, বার্সালোগো এলাকায় যাত্রী ও মালামাল বহনকারী একটি ট্রাক রাস্তা দিয়ে যাওয়ার প্রাক্কালে রাস্তায় থাকা বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫ জন নিহত হয়।   

এছাড়া বার্সালোগো এলাকার ৫০ কিলোমিটার দূরে সানমাতেঙ্গা এলাকায়  খাদ্য বহনকারী একটি ট্রাক সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এতে ১৪ জন নিহত হয়।  

আরও পড়ুন: গোমূত্র-গোবরের ব্যবসায় আর্থিক সাহায্য দিচ্ছে মোদি সরকার!

রেমিস জানান, ওইসব এলাকার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

ইত্তেফাক/এসআর