গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৪

সুপারির গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর এলাকার পালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর মৌজার করিমের খামার গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুল খালেক ও মোগলবাসার চর ভেলাকোপা গ্রামের উমর আলীর ছেলে আব্দুর রহমান শহরের পালপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যান। সেখানে সুপারী গাছ তুলে অন্যত্র স্থানান্তরের সময় বাড়ির পাশের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের উপর গাছ পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন: বৃষ্টিতেও শেষ রক্ষা হলো না টাইগারদের

তিনি আরো বলেন, এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ