বাস থেকে বমি করতে গিয়ে মাথার খুলি ফেটে চৌচির হয়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। রবিবার ভারতের মুর্শিদাবাদের লালবাগ জেলায় এ ঘটনা ঘটে।
ওই যুবতীর নাম ভানু মণ্ডল (২৪)। তিনি ভারতের লালবাগের বাসিন্দা। জিয়াগঞ্জ থেকে বহরমপুর যাওয়ার জন্য বাসে উঠেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিয়াগঞ্জ থেকে বাসে উঠেছিলেন লালবাগের বাসিন্দা ২৪ বছর বয়সী ভানু মণ্ডল। বাসে ওঠার পর থেকে শরীর খারাপ লাগছিল তার। শারীরিক সমস্যার কারণেই হঠাৎ বমির বেগ আসে। বমি করার জন্য বাসের জানলা থেকে মাথা বের করতেই রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খান যুবতী। এতেই মাথার খুলি দু’টুকরো হয়ে ঘিলু ছিটকে পড়ে রাস্তায়। গোটা রাস্তা ভেসে যায় রক্তে। বাসেও মধ্যেও ফিনকি দিয়ে ছিটকে পড়ে রক্তে। সঙ্গে সঙ্গে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরো পড়ুন: বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন
ইত্তেফাক/বিএএফ
