বড়পুকুরিয়া বিদ্যুেকন্দ্রের সামনে মানববন্ধন

পানির বকেয়া বিদ্যুত্ বিল মওকুফ ও বিনামূল্যে পানি সরবরাহের দাবি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুেকন্দ্র এলাকার মানুষ খাওয়ার পানির বকেয়া বিদ্যুত্ বিল মওকুফ ও পাঁচটি গভীর নলকূপ সরকারিকরণের মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে খাওয়ার পানি সরবরাহের দাবি জানিয়েছে। গতকাল সোমবার তাপ বিদ্যুেকন্দ্রের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে এ দাবি জানানো হয়।

এ সময় তারা জানান, আশপাশের বেশ কয়েকটি গ্রামে হস্তচালিত টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়েছে।

মানববন্ধনে রামভদ্রপুর, দধিপুর, ধাপের বাজার ও শেরপুরসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের কয়েকশ পরিবার অংশ নেয়।