আগামীকাল মঙ্গলবার পবিত্র আশুরা। এদিন ধর্মপ্রাণ শিয়া মুসলিমরা রক্তক্ষয়ী কারবালার স্মরণে তাজিয়া মিছিল বের করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শিয়া মুসলিমদের পাশাপাশি সুন্নিরাও তাজিয়া মিছিলে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি আঁচ করতে পেরে কার্ফিও এর পাশাপাশি কাশ্মীরে তাজিয়া মিছিলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। খবর ডন এর।
এদিকে গত শনিবার পবিত্র আশুরা উপলক্ষে ভারত অধিকৃত শ্রীনগরে শিয়া মুসলিমদের বড় একটি মিছিল বের হয়। পরে ভারতীয় পুলিশ নিরাপত্তার অযুহাতে মিছিলে লাঠিচার্য ও ছড়রা গুলি ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনায় চার সাংবাদিক ও পাঁচ হাজার জন আহত হয় বলে স্থানীয় সংবাদ সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন : বৃষ্টিতেও শেষ রক্ষা হলো না টাইগারদের
রবিবার শ্রীনগরের রানওয়ারি ও বাগদাম শহরে পৃথক দুটি ছোট মিছিলে পুলিশ ফের হামলা চালায়। এতে ১২ জনের আহত হবার খবর নিশ্চিত হওয়া গেছে।
দিল্লি সরকার সম্প্রতি কাশ্মীরে স্বায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রের শাসন জারির পর থেকেই সেখানে ব্যাপক জনরোষের উদ্রেগ ঘটে। প্রায় প্রতিদিনই ভারতীয় নিরাপত্তাবাহিনী ও সাধারণ জনগণ ছোটবড় সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
ইত্তেফাক/কেআই
