চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল

শেষ চারে পোর্ট সিটি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশল ইউনিভার্সিটি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পোর্ট সিটি ৩-১ গোলের ব্যবধানে ক্রিয়েটিভ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। দিনের অন্য খেলায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪-০ গোলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারায়।