ভোলা জেলার জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি দিবে ঢাকাস্থ জেলা সমিতি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

ভোলা সমিতি ঢাকা এর উদ্যোগে ভোলা জেলার সকল এসএসসি ও এইচএসসি-সমমানের ২০১৭ ও ২০১৮ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আলহাজ আব্দুল হান্নান হাওলাদার শিক্ষা বৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের ৩০ অক্টোবর ২০১৯ এর মধ্যে সমিতির ওয়েবসাইট www.bholasamitity.org গিয়ে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া সমিতির কার্যালয় থেকেও ফরম সংগ্রহ করা যাবে।