ক্ষুধার জ্বালায় নিজের পা খেল পোষ্য কুকুর

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১২:১৩

টানা কয়েকদিন কোন খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় নিজের পা খেল একটি পোষ্য কুকুর। কুকুরটির বয়স ৬ বছর। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, দক্ষিণ ক্যারোলিনায় বাসিন্দা জেসিকা জেমস (৩২) ও স্কাইলার ক্রাপ্ট (৩৮) শখ করে কিনেছিল কুকুরটি। কিন্তু কেনার পর কোন যত্ন নিতনা তার। ঠিক মত দিত না কোন খাবারও। একপর্যায়ে খাবার দেওয়াই বন্ধ করে কুকুরটির। 

এতে কুকুরটি খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। বাঁচার জন্য খিদার জ্বালায় নিজের পা খেয়ে ফেলে।

ওই বাসিন্দার প্রতিবেশীর খবর পেয়ে কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় পশুপ্রেমী সংস্থার কর্মীরা।

আরো পড়ুন: মুম্বাই হামলায় জঙ্গিরাই জড়িত, স্বীকারোক্তি ইমরান খানের 

এক উদ্ধারকর্মী জানান, খাবার না পেয়ে কুকুরটির প্রায় মারা যাচ্ছিলো। দাঁড়ানোর মত শক্তিও ছিল না কুকুরটি। তবে বর্তমানে বেশ ভাল আছে কুকুরটি। 

টানা কয়েকদিন চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে ফিরছে কুকুরটি। কুকুরটির এখন নাম রাখা হয়েছে 'লুক'। 

কুকুরটি মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তথ্যসূত্র: নিউজউইক/ইনশর্টস। 

ইত্তেফাক/এসআর