খুলনায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিত্সককে মারধরের ঘটনায় দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি-বেসরকারি হাসপাতালের মালিক ও চিকিত্সকরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি চলাকালে দুপুর ১২টার দিকে নগরীর সাত রাস্তা মোড়ে শহীদ ডা. মিলন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন চিকিত্সকরা। বাংলাদেশ প্রাইভেট প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
