আশুরা উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৩

পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আজ মঙ্গলবার বন্ধ রয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সংগঠনগুলি এই সিদ্ধান্ত নেয়।

বন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সকল ধরণের সরকারি ও বেসরকারি ছুটির আওতামুক্ত থাকে। তাই একারণে এই দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/আরকেজি