ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৩

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোররাতে ডেঙ্গু আক্রান্ত এক রোগী মারা গেছেন। তার নাম সিদ্দিক (৫৫)। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সিদ্দিক জ্বর নিয়ে সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হন। দিবগত রাত ১টার দিকে তার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোররাতের দিকে তিনি মারা যান। হাসপাতালের পরিচালক ডা. কামদাপ্রসাদ সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেঙ্গু কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৫জন রোগী ভর্তি হয়েছে। এনিয়ে হাসপাতালে ১৫৫জন রোগী ভর্তি আছে।

ইত্তেফাক/আরকেজি