পাংশায় ১১ মামলার আসামির মরদেহ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৮

রাজবাড়ীর পাংশায় রবিউল ইসলাম (৪২) নামে এগারো মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মাছপাড়া ইউনিয়নের গাড়াল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের হোসেন খার ছেলে। 

পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, রাস্তার পাশে মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত জখমের চিহ্ন রয়েছে।'

আরও পড়ুন: গাংনীতে চাঁদা না দেওয়ায় চোখে ছুরিকাঘাত

ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। দীর্ঘদিন ধরেই রবিউল ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে পাংশাসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে।

ইত্তেফাক/নূহু