৮২ কেজি ওজনের বাঘা আইড়

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিগাবাড়ী বাজার সংলগ্ন যমুনা নদীতে ৮২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৪৫ হাজার টাকা।

জানা যায়, যমুনা নদী থেকে বাঘা আইড় মাছটি স্থানীয় একটি ডোবায় উঠে পড়ে। ডোবায় অল্প পানি থাকায় মাছটি চলাফেরা করা অবস্থায়  বাহাদুর নামে জনৈক ব্যক্তির নজরে পড়ে। বাহাদুর বয়া জাল দিয়ে মাছটি ধরে ফেলেন। মাছটির ওজন হয় ৮২ কেজি। সানন্দবাড়ির মৌলভীরচর বাজারে মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি হয়।

ইত্তেফাক/নূহু