ধারণক্ষমতা ক্রমাগত কমে যাওয়ার কারণে জাপানের ফুকুশিমা পারমাণবিক প্লান্টের তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলতে হতে পারে বলে জানিয়েছে জাপানের পরিবেশ মন্ত্রণালয়।
পরিবেশমন্ত্রী ইয়োশিয়াকি হারাদা জানিয়েছেন, ২০২২ সাল নাগাদ আমাদের তেজস্ক্রিয় জল ধারণক্ষমতা ফুরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে সমুদ্রে ওই জল অবমুক্ত করতে হতে পারে।
এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির মৎস্যজীবীরা। তবে জাপানি বিজ্ঞানীরা বলছে, এতে ভয়ের কারণ তেমন নেই। সরকারের পক্ষ থেকে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি।
উল্লেখ্য, ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির প্রভাবে ফুকুশিমা পারমাণবিক প্লান্টে বড় ধরনের হাইড্রোজেন বিস্ফোরণ ঘটে। তিনটি রিয়েকটার গলে যায়। জাপানি সরকার জানায়, এইসব বর্জ্য সরাতে কয়েক দশক সময় লেগে যাবে।
আরও পড়ুন: ফসলী জমিতে হাউজিং প্রকল্পে বাধা, বাড়িঘর ভাঙচুর আহত ৩০
দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, জাপান সমুদ্রে তেজস্ক্রিয়তা ছড়ানোর চেষ্টা করলে তা দুই দেশের সম্পর্কের জন্য ভালো হবে না।
আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, সমুদ্রে তেজস্ক্রিয়তা ছড়ালে এর পরবর্তী ফল কি হতে পারে তা জাপানকে অবশ্যই বিবেচনায় নিতে হবে।
বিবিসি
ইত্তেফাক/মিশু/অনি

