মুম্বাইয়ের হিরা ব্যবসায়ী রাজেশ্বর উড়ানি কিশোরীলাল হত্যাকাণ্ডে জড়িয়ে গেল হিন্দি সিরিয়ালের জনপ্রিয় বাঙালি অভিনেত্রীর নাম। ‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালের অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্রের পুলিশ। সিরিয়ালটিতে দেবলিনা ‘গোপী বউ’ পরিচিত। এছাড়া এক প্রাক্তন বিজেপি নেতার নামও জড়িয়ে গিয়েছে এই খুনের সঙ্গে। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২৮ শে নভেম্বর থেকে কোটিপতি হিরা ব্যবসায়ী কিশোরীলালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর পরিবারের পক্ষে থেকে থানায় জিডি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার একটি ঝোপের মধ্যে থেকে তার পঁচে যাওয়া মৃতদেহ উদ্ধার হয়।
কিশোরীলাল খুনের তদন্তে নেমে জনপ্রিয় বাঙালি টিভি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে আটক করে পুলিশ। জনপ্রিয় টিভি সিরিয়াল 'সাথ নিভায়া সাথিয়া'র 'গোপী বউ' চরিত্রে অভিনয় করা দেবলীনার সঙ্গে কিশোরীলালের দীর্ঘদিনের চেনাজানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ গুলশানে বিএনপির কার্যালয়ে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ

হত্যাকাণ্ডে দেবলিনার কী ভূমিকা ছিল তা প্রকাশ করেনি পুলিশ। তবে আরও বেশ কয়েকজন টিভি অভিনেত্রী ও বার ডান্সারদের সঙ্গে কিশোরীলালের ঘনিষ্ঠতা ছিল বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।
৫৭ বছর বয়সী কিশোরীলালের খুনে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এক প্রাক্তন বিজেপি নেতাকেও। মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী প্রকাশ মেহতার প্রাক্তন সহযোগী সচিন পাওয়ার এই ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে পুলিশ।
ইত্তেফাক/টিএস

