পাংশায় ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪০

রাজবাড়ীর পাংশায় শওকত আলী মন্ডল (৪২) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শওকত আলী মন্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য এবং বাগদুলী গ্রামের মৃত নজির আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শওকত আলী মন্ডল বাগদুলী বাজারের পল্লী চিকিৎসক ডা. অজয়ের ফার্মেসীতে বসে ছিলেন। এমন সময় একদল দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে রাত তিনটার দিকে মারা যান।

আরও পড়ুন:  যুদ্ধ শুরু করলে ইসরাইল ধ্বংস হয়ে যাবে: হিজবুল্লাহ

পাংশা থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটা এখনও জানা যায়নি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

ইত্তেফাক/জেডএইচডি