ভাণ্ডারিয়ায় রোকেয়া দিবস পালন, ৫ নারীকে সম্মাননা প্রদান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:২০

ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যোৗথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পাঁচ নারীকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এছাড়াও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মো. নজরুল ইসলাম, শিক্ষক আফরোজা আক্তার মুক্তা, নারী সংগঠক রোকেয়া বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখা ব্যবস্থাপক জন পল প্রমুখ।

আরো পড়ুন: হিরা ব্যবসায়ী হত্যাকাণ্ডে সিরিয়াল-অভিনেত্রী ‘গোপী বউ’ আটক

সভায় বক্তারা বলেন, ভাণ্ডারিয়া নারী জাগরণে সবচেয়ে বেশি অবদান উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মরহুম মাজেদা বেগম। কারন, তিনি ঢাকায় বসবাস না করে পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়ি থেকে একদিকে স্বামীকে উৎসাহ যুগিয়েছেন অন্যদিকে নারী জাগরণে যথেষ্ট অবদান রেখেছেন। যার ফলে তারই কনিষ্ঠ সন্তান আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশ সংসদে দীর্ঘ ৩৪ বছরের মধ্যে ১৮ বছর মন্ত্রী থেকে এই ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে যথেষ্ট উন্নয়ন হয়েছে। বর্তমানে মরহুম মাজেদা বেগমের পুত্রবধূ তাসমিমা হোসেন শুধু ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদকই নয় তিনি নারীজাগরণে কাজ করে যাচ্ছে। তা ছাড়া তাসমিমা হোসেন এর ছোট মেয়ে আনুশে হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে থেকে নারী জাগরণে কাজ করে যাচ্ছে।

পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় অর্থনৈকিত ভাবে সফল নারী কল্পনা রানী মণ্ডল, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনে খাদিজা আক্তার, সফল জননী মানিক জান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মরিয়ম আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রেবা রানী দত্ত এই পাঁচ নারীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখা অনুষ্ঠানের সহায়তায় করে।

ইত্তেফাক/বিএএফ