নীলফামারীর কিশোরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের ছাদুরার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মতিন সদর উপজেলার চড়াইখোলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাস জলঢাকা উপজেলার মীরগঞ্জে যাচ্ছিল। এ সময় নীলফামারী থেকে কিশোরগঞ্জ আসার পথে পুটিমারী ইউনিয়নের সাদুরার পুল নামক স্থানে পৌঁছালে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মতিন ঘটনাস্থলে নিহত হন। পরে কিশোরগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরো পড়ুন: বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১০ নারী পুলিশ সদস্যসহ আহত ২০
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ঘটনার বিষয় স্বীকার করেছেন।
ইত্তেফাক/বিএএফ
