নিজের গানের মিউজিক ভিডিওতে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে রুনা লায়লার গাওয়া বেশ কয়েকটি গান নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিল। রুনা লায়লার সেই গানগুলোই পরবর্তীতে এই দেশের নির্মাতাদের মধ্যে মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে দারুণ অনুপ্রেরণা জোগায়। অবশ্য মিউজিক ভিডিওর বর্তমান যে ঘরানা, সেই ঘরানায় কখনোই রুনা লায়লাকে পাওয়া যায়নি। এবারই প্রথম নিজের গানের আয়োজন করে যথাযথভাবে নির্মিত মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন রুনা লায়লা। গতকাল দিনব্যাপী রুনা লায়লা তার নিজের সুর করা ‘ফেরাতে পারিনি আর’ গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেন। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন রুনা লায়লা নিজেই। সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত ভালোবাসা দিবসে। অবশেষে ধ্রুব মিউজিক স্টেশনের আয়োজনে এই সময়ের মেধাবী বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও নির্মাতা শাহরিয়ার পলক এই গানটির ভিডিও নির্মাণ করেছেন। দিনব্যাপী মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়ে রুনা লায়লা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ফেরাতে পারিনি গানের সুর আমারই করা। গানটিতেও কণ্ঠ দিয়েছি আমি। নিজের সুর করা গান, নিজের গাওয়া কোনো গানের মিউজিক ভিডিওতে এবারই প্রথম আমার অংশ নেওয়া। যে কারণে নিজের ভেতরই ভীষণ ভালোলাগা কাজ করছিল।