শ্রীলঙ্কার নেতৃত্বে থিরিমান্নে ও সানাকা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে স্বেচ্ছায় সরে দাড়িয়েছেন দশ জন শ্রীলঙ্কান খেলোয়াড়। ফলে দলটির সিনিয়র খেলোয়াড়দের এই সফরে পাওয়া কঠিন হয়েছে। তাদের দলে তুলনামূলক কম অভিজ্ঞ খেলোয়াড়দের দিয়ে পাকিস্তান সফরের জন্য দল সাজিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দেবেন লাহিরু থিরিমান্নে। আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন দাসুন সানাকা। এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নিরোশান ডিকওয়েলা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, সুরঙ্গ লাকমল, দিনেশ চান্দিমাল ও দিমুথ করুনারত্নে। ২৭ সেপ্টেম্বর শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের এই সিরিজ। শেষ হবে অক্টোবরের ৯ তারিখ।