দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কাউখালীতে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৫

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু, শাহিদা হক প্রমুখ।

আরো পড়ুন: ভাণ্ডারিয়ায় রোকেয়া দিবস পালন, ৫ নারীকে সম্মাননা প্রদান

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি কাউখালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/বিএএফ