শিশু ধর্ষণের দায়ে সুনামগঞ্জে দুজনের যাবজ্জীবন দণ্ডাদেশ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও এলাকায় ২০০৯ সালে শিশু ধর্ষণের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ জাকির হোসেন এই রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও এলাকার মৃত আছমত উল্লাহর ছেলে আয়াকনূর ও হানিফ মিয়ার ছেলে শফিককে এই মামলায় আসামি করেছিলেন ২০০৯ সালের ২০ জানুয়ারি ধর্ষণের শিকার হওয়া আট বছরের কন্যাশিশুর বাবা।  দীির্ঘ তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দেয়।