দাকোপে কাঁকড়ার হ্যাচারি পরিদর্শন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান পাম-ফোয়াব ফিশারি ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের প্রতিনিধিদলের সদস্যরা দাকোপের সুতারখালী, পানখালী ও কালাবগী এলাকায় কাঁকড়া চাষিদের কারিগরিক শিক্ষা সহায়তায় রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কাঁকড়ার হ্যাচারি ও খামার পরিদর্শন করেছেন। বাংলাদেশ ফোয়াবের উদ্যোগে মঙ্গলাবার মিশনের পাম মত্স্য বিশেষজ্ঞ উইম ভ্যান ইজেকের নেতৃত্বে প্রতিনিধিদল হ্যাচারি পরিদর্শন করেন। তারা স্থানীয় কাঁকড়া চাষিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন মিশনের অন্যতম সদস্য পাম বাংলাদেশ রি-প্রেজেনটেটিভ হাজী দানেশ খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল গফ্ফার মিয়া, বাংলাদেশ ফোয়াবের সভাপতি মো. শামছুর রহমান শাহিন প্রমুখ।