লোহাগড়ায় মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইতনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
