বাগেরহাটের মোল্লাহাটে পিকআপ চাপায় এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আলী (১৪)। ফুটবল খেলা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়ে আলী নিহত হয়।
বুধবার দুপুরে মাওয়া, মোংলা মহাসড়কের মোল্লাহাট উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ে মোটরসাইকেল ও মালবাহী একটি পিকআপের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জোবায়ের ও বাপ্পী নামে দুজন গুরুতর আহত হয়। নিহত মোহাম্মাদ আলী মোল্লাহাট উপজেলা উদয়পুর গ্রামের জাকির সরদারের ছেলে ও ওয়াজেদ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: 'আমার মুখ ঢেকো না'- মৃত্যুর আগে জামাল খাশোগজি
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
