সিলেটের তামাবিল স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা এবং কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে হিলি চেকপোস্টে হিলি স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মফিজুর রহমান।
উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর দায়িত্ব পালনকালে সেখানকার বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কতিপয় সদস্যদের হাতে মারধরের শিকার হন তামাবিল স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা এবং কর্মচারিরা।
এ সময় বক্তব্য দেন, রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম, রাজস্ব কর্মকর্তা মো. সামসুল হক, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সরোয়ার জাহান খান, সাকের আহমেদ, মো. আতিকুর রহমান এবং গাজী মো. হুসাইন।
আরও পড়ুনঃ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ পুলিশ সদস্য আহত
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে দোষি বিজিবি সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
