আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৮

সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, খিলগাঁও, ঢাকায় গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফলদ ও ভেষজ ২ ধরনের গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. কামাল মামুন, উপমহাপরিচালক (অপারেশনস) মাহবুব উল ইসলাম, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিনসহ সদর দপ্তরের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি