সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিপাড়া পূর্বপাড়ার খালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মামুন মিয়া (২৮) এবং হাবু উল্লাহ (৩০)। তারা ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার প্রাণেশ্বর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন: রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পুলিশ জানায়, বুধবার সাড়ে ১১টার দিকে ইট ব্যবসায়ী মামুন ও হাবু উল্লাহ ইটবাহী নৌকায় করে উপজেলার ভাটিপাড়া পূর্বপাড়া খাল দিয়ে যাচ্ছিলেন। এসময় খালের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকার মাস্তুল (বাঁশ) লেগে গিয়ে প্রথমে মামুন এবং তাকে বাঁচাতে গিয়ে হাবু উল্লা বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। প্রায় আধা-ঘণ্টা চেষ্টা করে স্থানীয়রা ও পুলিশ খাল থেকে তাদের লাশ উদ্ধার করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা সেখানে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/এমআরএম