প্রায় ৮ মাস পূর্বে চট্টগ্রামে থেকে অপহরণ হওয়া শিশু সাব্বিরকে (৮) উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামে থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবিনা নামের এক মহিলাকে আটক করা পুলিশ।
উদ্ধারকৃত সাব্বির চট্টগ্রামের বায়েজিদ বোস্তমী মাজার এলাকার গার্মেন্টস কর্মী গাজী মিয়া ও পারভীন বেগমের ছেলে।
সাব্বির জানায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় সে ও তার ছোট ভাই খেলছিল। এ সময় অজ্ঞাত ২ জন পুরুষ ও ১ মহিলা তাদের অপহরণ করে নিয়ে আসে। এরপর সাব্বিরকে পার্শ্ববর্তী একটি সেলুনে রেখে তার ছোট ভাইকে নিয়ে পালিয়ে যায়। এ সময় ওই কলোনির তাসলিম ও তার স্বামী বেলাল দম্পতি ছেলেটিকে রুবিনার কাছে রেখে যায়।
আরো পুড়ুন: আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা হত্যার মূল আসামি গ্রেফতার
আটক রুবিনা জানায়, সাব্বিরের পরিবারের কোন খোঁজ খবর না থাকায় ১ মাস পর ছেলেটিকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। শিশুটির অস্বাভাবিক আচরণে এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, সাব্বির নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রুবিনা নামের এক মহিলাকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
