রাজশাহীর বাঘায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্র হিমেল এক সপ্তাহ পর মৃত্যু বরণ করেছে। রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হিমেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র হিমেল আহম্মেদ ও রিফাত হোসেন গত ২ ডিসেম্বর মুসার ঈদগা নামক স্থানে বাসের ধাক্কায় আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা বেগদিক দেখে আইসিইউতে রাখা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় হিমেল রোববার সকালে মৃত্যু বরণ করে। হিমেল আহম্মেদ পারসাওতা বিনোদপুর গ্রামের আনারুল হকের ছেলে।
পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক জানান, 'গত ২ ডিসেম্বর হিমেল স্কুল থেকে বার্ষিক পরীক্ষা শেষে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কায় দেয়। এই ধাক্কায় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।'
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে বিএনপির ৯ প্রার্থী বদল
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, 'ঘটনাটি লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
ইত্তেফাক/নূহু
