অনলাইনের ই-প্লাজা থেকে এয়ারকন্ডিশনার কেনায় ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন। ‘সামার গন অফার’-এর আওতায় যে কোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd. com) থেকে সব ধরনের এসি কেনায় পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এ সুযোগ উপভোগ করা যাবে। অনলাইন থেকে কেনা ওয়ালটন এসিতে রয়েছে ফ্রি ইনসটলেশন সুবিধা।
ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান বলেন, ২০১৮ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১২২ শতাংশ বেশি এসি বিক্রি হয়েছে। ২২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে ওয়ালটন এখন দেশের এসি বাজারের শীর্ষে। ওয়ালটন এসির প্রতি ক্রেতাদের এ আস্থার ফলে ই-প্লাজায় বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
বর্তমানে বাজারে রয়েছে ১, ১.৫ এবং ২ টনের ১৫ মডেলের ওয়ালটন স্প্লিট এসি। ই-প্লাজায় মূল্যছাড়ে এগুলো মাত্র ৩৩,২১০ টাকা থেকে ৬৮,৭৬০ টাকায় কেনা যাবে। ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসারে রয়েছে ১০ বছরের ওয়ারেন্টি।
বিশ্বের যে কোনো স্থানে বসেই ই-প্লাজা থেকে এসিসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। অনলাইন থেকে কেনা পণ্য ৩৩৮টি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে।
