‘সব শিরোপা জেতাই আমাদের লক্ষ্য’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

n          দল ভাবে গেল মৌসুমটা ভালো কাটেনি। কিন্তু ব্যক্তিগত দিক থেকে আপনি অবিশ্বাস্য কিছু সংখ্যা অর্জন করেছেন এবং ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রেও অনেক এগিয়ে আছেন আপনি। কীভাবে দেখছেন এটা?

শেষ দুই ম্যাচের আগে আমাদের মৌসুমটা দারুণ ছিল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় আমাদের পুরো মৌসুম জুড়ে দারুণ পারফরমেন্সকে খারাপ বানিয়ে দিয়েছে। ট্রেবলের খুব কাছাকাছি ছিলাম আমরা কিন্তু একটা খেলাতেই সব শেষ হয়ে গিয়েছিল। এরপর কোপা দেল রে ফাইনালে খেলাটা কঠিন ছিল। অবশ্যই একে বাজে মৌসুমই বলা যায় কারণ আমরা কেবল লা লিগা জিতেছিলাম। লক্ষ্যপূরণ হয়নি আমাদের।

n          নিজেকে ব্যালন ডি’অরের ফেভারিট হিসেবে দেখছেন?

আমি জানি না, ব্যালন ডি’অর অদ্ভুত। কেউ জানে না এখানে কে ফেভারিট। সম্প্রতি তারা ক্লাবের ফলাফলের দিকে অনেক বেশি নজর দেয়, যা মোটেও খারাপ ব্যাপার নয়।

n          চোট থেকে ফেরার জন্য কি আপনি মরিয়া?

অবশ্যই, সাইডলাইনে অনেকদিন কাটাচ্ছি আমি। ফেরার সঙ্গে সঙ্গেই এটা ঘটেছে এবং আমি মাঠে ফেরার জন্য উদগ্রীব হয়ে আছি।

n          চ্যাম্পিয়ন্স লিগের জন্য লা লিগা শিরোপা খোয়াতে চান?

না। প্রতি মৌসুমের শুরুতে আমরা সবকিছু জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামি এবং সেটা করার জন্য সেরা চেষ্টাটাই করি। সব শিরোপা জেতাই আমাদের লক্ষ্য। কিন্তু এটা পরিষ্কার যে আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই কেননা শেষবার জেতার পর অনেকদিন কেটে গেছে। কিন্তু মৌসুমের শুরুতে একটার বদলে আরেকটা চাই না। দুটোই জিততে চাই।

n          বার্সা নেইমারকে ফেরাতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। নেইমার ফিরুক এটা আপনি চেয়েছিলেন?

সত্যি বলতে, হ্যাঁ। খেলার কথা ভাবলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি নেইমার বিশ্বসেরাদের একজন এবং তাকে আমাদের স্কোয়াডে পেলে লক্ষ্য অর্জনের সম্ভাবনাটা বেড়ে যেত। কিন্তু দিনশেষে এটা হয়নি এবং আমাদের দল নিয়ে ভাবতে হবে। নিজেদের লক্ষ্যে অটল থাকতে হবে।

n          আপনি ক্লাবের অনেক কিছু নিয়ন্ত্রণ করেন এমন অনেক কথা হয়ে থাকে। আপনি যখন শোনেন তখন আপনার অনুভূতিটা কেমন থাকে?

এটা গা সওয়া হয়ে গেছে এখন। প্রথমবারের মতো শুনছি না এটা। আর ব্যাপারটা মোটেও এমন নয়। বার্সায় কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না। এখানে আমি আরেকজন খেলোয়াড় মাত্র।

n          হোসে মারিয়া বার্তোমিউ সেদিন বললেন প্রতি মৌসুমের শেষেই আপনার সুযোগ আছে বিনামূল্যে বার্সা ছাড়ার। এটা কি সত্যি? বার্সাভক্তদের কি উদ্বিগ্ন হওয়া উচিত?

আমি যা বলতে পারি তাহলো এখানে আমি যতো লম্বা সময় পারা যায় থাকতে চাই। এটা আমার ঘর। কিন্তু আমি এখানে একটা লম্বা চুক্তির কারণে থাকতে চাই না। শারীরিকভাবে সুস্থ এবং দলের গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকতে চাই।

n          সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন যে তিনি আপনার সঙ্গে মধ্যাহ্নভোজে যেতে চান। তার নিমন্ত্রণ গ্রহণ করবেন?

হ্যাঁ। আমার কোনো সমস্যা নেই। আমি সবসময়ই বলেছি যে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আসলে আমরা সাম্প্রতিক অনুষ্ঠানটাতে অনেকক্ষণ ধরে কথা বলেছি। আমি জানিনা এমন কোনো নিমন্ত্রণ আসলে থাকবে কিনা কেননা প্রত্যেকেরই নিজেদের জীবন আছে। কিন্তু যদি নিমন্ত্রণ আসে তাহলে অবশ্যই গ্রহণ করব।