কালাই উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নজরকাড়া রূপে সেজেছে। দেখলে মনে হবে প্রাথমিক বিদ্যালয়গুলো যেন একেকটি বাংলাদেশ। উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিটি ভবনই লাল-সবুজের রং আঁকিয়ে জাতীয় পতাকার চিত্রে মুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আর কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁজতে হবে না। লাল-সবুজ পতাকায় মোড়ানো ভবন দেখলেই বুঝবে সরকারি প্রাথমিক বিদ্যালয়। পেশাদার শিল্পীদের দিয়ে ভবনগুলো অঙ্কন করায় জাতীয় পতাকায় মোড়ানো দৃষ্টিনন্দন স্কুল ভবনগুলো উপহার দেওয়া হয়েছে শিশুদের আর প্রতিটি স্কুল দেখলেই মনে হয় যেন একেকটি লাল-সবুজের বাংলাদেশ।
