রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাল্টা চাষ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

মাল্টা বিদেশি ফল হলেও বর্তমানে চাষ হচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলায়। এই উপজেলায় ধানের পাশাপাশি অধিক লাভজনক মাল্টা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই উপজেলা এখন মাল্টা চাষের উপজেলা হিসেবে পরিচিতি অর্জন করেছে। আর আর্থিকভাবে লাভবান হচ্ছে ধান চাষে ক্ষতিগ্রস্ত কৃষকরা। ধানের দাম না থাকায় উপজেলার কৃষকরা ধানে লাগাতার লোকসান দিয়ে আসছেন। যার কারণে এই অঞ্চলের মানুষ ধানের পাশাপাশি অধিক লাভজনক মাল্টা চাষের দিকে বেশি ঝুঁকছেন। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই মাল্টা চাষের পরিসর। আবার মাল্টা বাগান দেখে উপজেলার অনেক মানুষই উদ্বুদ্ধ হচ্ছেন নতুন মাল্টার বাগান তৈরি করার জন্য।