দীঘিনালায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

 জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহমুদ হাসান, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদউল্লাহ, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. কাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত। গণশুনানিতে নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি শ্রবণ ও নিষ্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।