সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর টঙ্গী শাখা কর্তৃক পরিচালিত ‘কলেজ গেট ব্যাংকিং বুথ’-এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী তউহীদ উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী শাখার ব্যবস্থাপক ও ভিপি মির্জা কুদরত-ই-খোদা বেগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক ও এসভিপি মো. মহিবুল কাদির, গরিব-ই-নেওয়াজ শাখার ব্যবস্থাপক ও ভিপি এ বি এম আবদুল্লাহিল বাকী, গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
