তারার প্রচারে ব্র্যাক ব্যাংক ও নিবেদিতার চুক্তি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

ব্র্যাক ব্যাংক লিমিটেড, নারীদের জন্য তাদের বিশেষ ব্যাংকিং ব্যবস্থা ‘তারা’র প্রচার ও প্রসারের লক্ষ্যে নারী উদ্যোক্তা ফোরাম নিবেদিতার সঙ্গে যোগ দিয়েছে। সম্প্রতি কুমিল্লা কোটবাড়ির বার্ড-এ অনুষ্ঠিত নিবেদিতা উইমেন এন্ট্রাপ্রেনিওরস সামিট-এ অংশ নিয়ে বাংলাদেশের নারীদেরকে ‘তারা’ সম্পর্কে বিস্তারিত জানায় ব্র্যাক ব্যাংক। ৩ শতাধিক উদ্যোগী ব্যবসায়ী নারী দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে তাদের ব্যবসার বিষয়ে নানারকম পরামর্শ এবং নেটওয়ার্কিং ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলোর সাহায্যে কীভাবে তাদের ব্যবসায়ের প্রসার ঘটতে পারে তা নিয়ে আলোচনা করেন। তরুণ নারী উদ্যোক্তারা বিশেষত এফ-কমার্স ও ই-কমার্স মাধ্যমগুলোতে সফল হওয়ার জন্য শিখতে এবং একে অপরকে সহযোগিতা করতে ফেসবুক গ্রুপ ‘নিবেদিতা’র মাধ্যমে সংযুক্ত আছেন। সম্মেলনে ‘তারা’র অফারগুলো উপস্থাপন করেন ব্র্যাক ব্যাংকের কুমিল্লা ও ঢাকা দক্ষিণের রিজিওনাল হেড তাহের হাসান আল মামুন এবং উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র সিনিয়র প্রডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা। আরো উপস্থিত ছিলেন ‘নিবেদিতা’র ফাউন্ডার খায়রুন নেসা কণা (আনিকা) এবং ইক্যাব-এর ডিরেক্টর ও উই-এর ফাউন্ডার নাসিমা আক্তার নিসা। —প্রেস বিজ্ঞপ্তি