চট্টগ্রামের হাটহাজারীতে পশু চিকিৎসার ওষুধ বিক্রয়ের একটি দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট এলাকার জয় মেডিসিন স্টোরে এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা ও প্রানিসম্পদ অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাবিল ফারাবী ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবদুল্লাহ আল মাসুদ সহ অনেকেই।
উপজেলা সহকারী কমিশনার ভূমি সম্রাট খীসা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট এলাকায় ভুয়া ডাক্তারের নাম ব্যবহার করে প্রেসক্রিপশন প্যাড ছাপিয়ে প্রানিসম্পদ অধিদপ্তরের নম্বরহীন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করে আসছেন জয় মেডিসিন স্টোরের মালিক। অভিযানে নম্বরহীন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করি এবং মালিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেই।
ইত্তেফাক/এসএস
