কালীগঞ্জে ৫০০ নারী পেলেন কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৭

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ৫০০ নারী পেলেন কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতা। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মজীবী মায়েদের হাতে ভাতা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। জানা গেছে, কর্মজীবী ল্যাকটেটিং মাদার ভাতার আওতায় ঐ ৫০০ কর্মজীবী মা তিন বছর এ সুবিধা ভোগ করবেন। নিজের ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিমাসে তারা ৮০০ টাকা করে পাবেন।