গাজীপুর সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক বিজ্ঞান মেলা বৃহস্পতিবার কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চমবারের মতো আয়োজিত এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। ইকবাল সিদ্দিকী কলেজ ও কচি-কাঁচা একাডেমির ৭০ জন শিক্ষার্থী ৩১টি প্রজেক্ট বিজ্ঞান মেলায় প্রদর্শন করে।
